ক্রীড়া ডেস্ক
বর্ণবাদী আক্রমণও দমাতে পারেনি ভিনিসিয়াস জুনিয়রকে। গত ৮ বছরে ২০ বার বর্ণবাদের শিকার হওয়া ব্রাজিলিয়ান তারকা আবারো প্রমাণ করলেন নিজেকে। বিতর্ক, উত্তেজনা আর নাটকীয়তার আবহে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও তার গোলেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ ব্যবধানে হারিয়েছে বেনফিকাকে। রিয়ালের হয়ে ওরেলিয়া চুয়ামেনি ১৬ মিনিটে এবং ভিনিসিয়াস জুনিয়র ৮০ মিনিটে জয়সূচক গোলটি করেন। বেনফিকার হয়ে রাফা সিলভা ১৪ মিনিটে একটি গোল পরিশোধ করেন। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
আরেক ম্যাচে পিএসজি ২-২ গোলে মোনাকোর সাথে ড্র করেও ৫-৪ ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করেছে। পিএসজির হয়ে মারকুইনহোস ও খবিচা গোল করেন। আর মোনাকোর হয়ে মাঘনেস আকলিউস ও জর্ডান তেজে স্কোর করেন। এ ছাড়াও বুরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়ে নক আউটপর্বে নাম লিখিয়েছে ইতালিয়ান কাব আটালান্টা। বুরুশিয়ার হয়ে জানলুক, ডেভিড জাপাকোস্টা, মারিও পাসালিক ও লাজার সামারডজিক গোল করেন। অপর দিকে করিম আদেয়েমি দলের হয়ে একমাত্র গোল পারিশোধ করেন।
এদিকে, আজ চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।



