এএনআই
ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারত সফরে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এই সফরের অংশ হিসেবে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপীয় বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা হয়। বিশ্বের অন্যতম বৃহৎ তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার বিশাল অপরিশোধিত তেলের মজুদ রয়েছে। গত জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মতা হারানোর পর থেকে ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দিচ্ছেন।



