মাকছুদ ইকবালের এমফিল ডিগ্রি অর্জন

Printed Edition

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভার অনুমোদনের মাধ্যমে এমফিল ডিগ্রি অর্জন করেছেন মাকছুদ ইকবাল। বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে এ ডিগ্রি লাভ করেন। তার গবেষণার শিরোনাম “আল-বুরহান ফি উলুমিল কুরআন ও আল-ইতকান ফি উলুমিল কুরআন : একটি তুলনামূলক পর্যালোচনা।” গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যাল আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকী।

মাকছুদ ইকবাল কুমিল্লা চৌদ্দগ্রামের আবদুল করিম ও খাদিজাতুল কোবরার সন্তান। কুমিল্লার ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে ২০১০ সালে দাখিল ও ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে ২০১২ সালে আলিম শেষ করেন। উভয় পরীক্ষায় গোল্ডেন অ+ সহ ট্যালেন্টপুল স্কলারশিপ অর্জন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০১৬ সালে অনার্স ও ২০১৭ সালে মাস্টার্স উভয় পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ও ফ্যাকাল্টি ফার্স্ট স্থান অর্জন করে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ এবং রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য মনোনীত হন।

বর্তমানে তিনি কুমিল্লা কোরপাই কাকিয়ারচর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় আরবি প্রভাষক পদে শিক্ষকতা করছেন। তিনি সবার নিকট দোয়াপ্রার্থী।