ইরানের ম্যাচে বাড়তি নিরাপত্তা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের ম্যাচগুলো ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কাউন্টির শেরিফ রবার্ট লুনা লুনা। লস অ্যাঞ্জেলেসে ইরানের তিনটি গ্রুপ ম্যাচের মধ্যে দু’টি অনুষ্ঠিত হবে। ১৫ জুন সেখানে ইরানের প্রথম ম্যাচ হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করবে। স্টেডিয়াম ও ফ্যান জোনের আশপাশে যেকোনো প্রতিবাদ কর্মসূচি বা নিরাপত্তা ঝুঁকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। লুনা বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে ইরানের ম্যাচগুলো ভিন্ন মাত্রা যোগ করছে। তাই এসব ম্যাচে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

এদিকে বিশ্বকাপ চলাকালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচ ও সংশ্লিষ্ট কোনো আয়োজনে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আসিই) বেসামরিক অভিবাসন অভিযান পরিচালনা করবে না বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির লুনা। গত পরশু বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে লুনা বলেন, ফেডারেল নিরাপত্তা কর্মকর্তারা অবশ্যই দায়িত্ব পালন করবেন, তবে অভিবাসন আইন প্রয়োগের উদ্দেশ্যে আইসিই সদস্যদের মোতায়েন করা হবে না। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম, যা বিশ্বকাপ চলাকালে ‘লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম’ নামে পরিচিত হবে, সেখানে ১২ জুন প্যারাগুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।