ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিকও রয়েছেন।
সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালের কাছে অবস্থিত ওই ভবনটিতে ‘লেমন গ্রিন’ নামের একটি রেস্তোরাঁ এবং ‘ফ্লোরিশ স্টে বি’ নামের একটি হোটেল ছিল বলে সূত্র জানিয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওচিত্রে ভবনটি থেকে প্রচণ্ড ধোঁয়া ও আগুনের বিশাল শিখা বের হতে দেখা গেছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অনেক অতিথি ঘুমন্ত অবস্থায় থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। দিল্লির উপ-পুলিশ কমিশনার অনন্ত মিত্তাল জানান, সকাল ৮টা ৪৮ মিনিটের দিকে মালব্য নগরের ফ্লোরিশ স্টে তে আগুন লাগার খবর পাওয়া যায়।



