সিলেটে জেতার জন্যই যাবো : শান মাসুদ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০৪ রানে হেরেছে শান মাসুদের দল। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়াটাকে অনেকে দুষছেন। ম্যাচ শেষে শান মাসুদ বলেন, ‘কন্ডিশন দেখে মনে হয়েছে পেসারদের জন্য সেরা কন্ডিশন। এ কারণেই টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম। ভেবেছিলাম দ্রুত উইকেট তুলে নিতে পারলে ভালো হবে।’

মাসুদ মনে করেন, কিছুটা লিড পেলেই ম্যাচের দৃশ্য অন্যরকম হতো। আমরাও ব্যাট হাতে ভালো শুরু করেছিলাম। ছেলেদের আরো বেশি রান করতে হতো, লিড নেয়া প্রয়োজন ছিল। চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কেননা ছয় মাস পর আমরা খেলতে নেমেছি। শান্ত ও মুমিনুল অনেক ভালো খেলেছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের দলের অভিষিক্তদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। সাহস নিয়ে দলের হয়ে লড়ে গেছে তারা।

তিনি যোগ করেন, পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে। ভুলগুলো থেকে শিক্ষা নেয়া দরকার। তবে আমরা যে খারাপ খেলেছি সেটি নয়। বাংলাদেশের পেসাররা ভালো বল করেছে। তাসকিন, নাহিদ রানা মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে আমাদের ব্যাটারদের আরো একটু সাবধান হওয়া উচিত ছিল। সিলেটে আমরা জেতার জন্যই যাবো।