ক্রীড়া ডেস্ক
২৪ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছিলেন ব্রাজিলের জোয়াও ফনসেকা। এবার ১৬তম বাছাই নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। চতুর্থ রাউন্ডে গতকাল রুডকে ৭-৫, ৭-৬ (১০-৮), ৫-৭ ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ফনসেকা। শেষ আট নিশ্চিত করেছেন ফ্লাভিও কোবোলিও। ইতালির এই তারকা ৬-২, ৬-৩, ৬-৭ (৩-৭) ও ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাকারি সভাজদাকে। মহিলা এককে কোয়ার্টার নিশ্চিত করেছেন রাশিয়ার আনা কালিনস্কায়া।



