বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশের পথে রওয়ানা হবে কিউইরা। সাদা বলের এই দ্বিপক্ষীয় সিরিজে দুই দল খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০। বড় চমক রেখে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার-যারা ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এনওসি নিয়ে গিয়েছেন আইপিএলে। তাই বাংলাদেশ সফরে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

বিশ্বকাপ বয়কটের পর এবারই প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ দল। ১৩ এপ্রিল বাংলাদেশে কিউইরা। ১৭ এপ্রিল সিরিজের প্রথম এবং ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এরপর দুই দল যাবে চট্টগ্রামে। ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সাগরিকায়। এর পর ২৭ ও ২৯ এপ্রিল দুটি টি-২০ সেখানে এবং শেষটি মিরপুর শেরেবাংলায়।

নিউজিল্যান্ডের স্কোয়াড

ওয়ানডে : টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

টি-২০ : টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।