ময়মনসিংহে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

Printed Edition

ময়মনসিংহ অফিস

কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ- এ অঙ্গীকারে ময়মনসিংহে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ময়মনসিংহ নগরীর ছোটবাজারস্থ ইসলামী ব্যাংক কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ময়মনসিংহ জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আনিছুর রহমান। ময়মনসিংহ শাখা প্রধান ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহা: শামসুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল জলিল। ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মনিরুজ্জামানের সাঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ প্রেস কাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, দুধমহল জামে মসজিদের ইমাম মাওলানা মঞ্জুরুল হক, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিা বোর্ডের সাবেক সচিব শফিউদ্দিন, শিাবিদ শহীদুল্লাহ কায়সার, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ময়মনসিংহ শাখার সভাপতি ও স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম, সাদমান ট্রাভেলসের স্বত্বাধিকারী হাসানুজ্জামান, ন্যাশনাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পরিচালক মোমেনা বেগম, গ্রাহক মনিরুল ইসলাম আকন্দ, রেমিট্যান্স গ্রাহক মমতাজ বেগম, ব্যবসায়ী শাহাদাত হোসেন বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান বলেন, এক সময় বাংলাদেশের সব ব্যাংক ইসলামী ধারায় পরিচালিত হবে। এখনই অনেক ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তি।