ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন রাজা সুব্রামানি

Printed Edition
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন রাজা সুব্রামানি
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন রাজা সুব্রামানি

এনডিটিভি

ভারতের সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে

যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগামী ৩০ মে বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর রাজা সুব্রামানি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার পদে আছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত তিনি উপ-সেনাপ্রধান ছিলেন। একইসাথে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) পদেও দায়িত্ব পালন করেছেন।