নয়াপাড়া নবজাগরণ সমাজ সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

Printed Edition

ঈদুল আজহা উপলক্ষে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর নয়াপাড়া নবজাগরণ সমাজ সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও সংগঠনের পরিচালক শেখ মো: গোলাম হোসেন টিটু। অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজসেবক মো: হানিফ উদ্দিন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এস এম শাকিল উজ্জামান। প্রধান আলোচক ছিলেন শেখ মো: গোলাম ফেরদৌস লেবু।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসাইন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মো: মাহমুদুল হাসান মানিক, সমাজসেবক আনসার আলী, শাহিন উজ্জামান সুভাষ, পুলিশ কর্মকর্তা আকিদুল ইসলাম মণ্ডল এবং নাজমুল ইসলাম মেম্বার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সেলিম হাসান ও সাংগঠনিক সম্পাদক আরিয়ান আব্দুল্লাহ। ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: রিয়াদ হোসেন বিভিন্ন কার্যক্রম সমন্বয় করেন। পরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি শেখ মো: গোলাম হোসেন টিটু বিজয়ী দল ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।