১৯ কার্যদিবসে বিচার সম্পন্ন

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যায় আসামির মৃত্যুদণ্ড

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৯ বছরের শিশু তানজিম সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলায় মফিজুল ইসলাম মফু নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ১৯ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন করে বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো: ইয়াছিন আরাফাত।

জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল কুমিল্লা সদর দণি উপজেলার গলিয়ারা ইউনিয়নের খেয়াইশ গ্রামের সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণীর শিার্থী তানজিম সুলতানা ঝুমুর (৯) স্কুল শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খেয়াইশ ঠাকুরবাড়ি এলাকার একটি ধানতে থেকে ঝুমুরের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার স্কুলব্যাগ, স্কুলড্রেস ও জুতা উদ্ধার করে পুলিশ।নিহত ঝুমুর খেয়াইশ গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে।