ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক ডিজিটাল সেবার সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এবং চট্টগ্রাম অঞ্চলের যৌথ উদ্যোগে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ‘বিজনেস ডেভেলপমেন্ট ও নন-পারফর্মিং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’, বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর কোড বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়। শনিবার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আসাদুজ্জামান ভূঞা প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরাফত উল্লাহ, মো: ছালামত উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএফএম ফয়সাল কবির, মো: সোলাইমান আল-রাজি, ভাইস প্রেসিডেন্ট মো: শাহাদাত হোসেন, এ এইচ এম মোনেম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



