বাটার নতুন মাইলফলক অর্জন

Printed Edition

বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকে শক্তিশালী ব্যবসায়িক পারফরম্যান্সের মাধ্যমে নতুন মাইলফলক অর্জন করেছে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পরিবর্তনশীল স্থানীয় বাজার পরিস্থিতির মধ্যেও কোম্পানিটি বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে। ঈদ মৌসুমের ইতিবাচক বাজার চাহিদা, কৌশলগত ব্যবসায়িক বাস্তবায়ন এবং ক্রেতাদের অব্যাহত আস্থার ভিত্তিতে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক পাদুকা কোম্পানিটি জানুয়ারি-মার্চ ২০২৬ প্রান্তিকে বাজারে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির বিক্রয় দাঁড়ায় ৩৭৯.৭ কোটি টাকা। ঈদ মৌসুমকে ঘিরে ক্রেতাদের বাড়তি কেনাকাটা, বৈচিত্র্যময় পণ্যের সমাহার এবং দেশব্যাপী ক্রেতা চাহিদার ধারাবাহিকতা এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বাটার বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক, বিকল্প বিক্রয় চ্যানেলের সম্প্রসারণ এবং নতুন কালেকশনগুলোতেও ক্রেতাদের ইতিবাচক সাড়া কোম্পানিটির এ রেকর্ড পারফরম্যান্সে সহায়তা করেছে।

কোম্পানিটির অনিরীতি আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫৮.৫ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা হয়েছে ৩৭.১ কোটি টাকা, যা কোম্পানিটির প্রথম প্রান্তিকে রেকর্ড মুনাফা অর্জনে সহায়তা করেছে। বিজ্ঞপ্তি।