রয়টার্স
ভারতের কেন্দ্রীয় শিামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ডাকা আগামী সপ্তাহের আন্দোলনে শামিল হওয়ার ঘোষণা দিয়েছেন লাদাখের সুপরিচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার এই আকস্মিক সমর্থনের পর ককরোচ জনতা পার্টির ঘোষিত কর্মসূচিটি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উল্লেখ্য, সোনম ওয়াংচুক কেবল একজন পরিবেশকর্মীই নন, তাকে বলিউডের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর মূল চরিত্রের বাস্তব অনুপ্রেরণাও মনে করা হয়। শিা, জলবায়ু এবং হিমালয় অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সোচ্চার এই অধিকারকর্মীর আন্দোলনে যোগ দেয়ার সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রশাসনিক ব্যর্থতা, শিাব্যবস্থার বর্তমান বিশৃঙ্খলা এবং বিভিন্ন পরীায় জালিয়াতি ও অনিয়মের গুরুতর অভিযোগ এনে আগামী ৬ জুন ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিােভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। এই প্রোপটে ওয়াংচুক হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৫ জুনের মধ্যে শিামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের পদ থেকে সরে না দাঁড়ালে তিনি ব্যক্তিগতভাবে দিল্লির ওই গণবিােভে অংশ নেবেন। দেশের বর্তমান শিাব্যবস্থা নিয়ে যে গভীর সঙ্কট ও উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই আর এড়িয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করেন তিনি। রাজনৈতিক পর্যবেকদের মতে, সোনম ওয়াংচুকের মতো ব্যক্তিত্বের উপস্থিতি এই আন্দোলনকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যেতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে লাদাখের স্বায়ত্তশাসন রা, পরিবেশ আন্দোলন এবং শিা সংস্কার নিয়ে তার নেয়া বিভিন্ন পদপে দেশের যুবসমাজের মধ্যে বিপুল আলোড়ন সৃষ্টি করেছে।



