ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির গুঞ্জনে এলাকাবাসীর ক্ষোভ

Printed Edition

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় দৃশ্যমান অগ্রগতির মধ্যেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: সোলাইমান মেহেদী হাসানকে বদলির গুঞ্জন উঠেছে। এতে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দায়িত্ব নেয়ার পর ডা: সোলাইমান মেহেদী দীর্ঘদিন বন্ধ থাকা অপারেশন থিয়েটার (ওটি) চালু করেন। হাসপাতাল প্রতিষ্ঠার প্রায় ৫৯ বছর পর প্রথমবারের মতো নিয়মিত অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়। তার উদ্যোগে এখন পর্যন্ত অর্থোপেডিক ও গাইনি বিভাগসহ প্রায় ৭০টি বড় অপারেশন সম্পন্ন হয়েছে, যা একটি রেকর্ড।