রশিদ দেওহাটার মুসল্লিদের স্বপ্ন পূরণ করল আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন

Printed Edition
রশিদ দেওহাটার মুসল্লিদের স্বপ্ন পূরণ করল আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন
রশিদ দেওহাটার মুসল্লিদের স্বপ্ন পূরণ করল আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন

হারুন অর রশিদ মির্জাপুর (টাঙ্গাইল)

রশিদ দেওহাটা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি নিবৃত পল্লী। এই গ্রামে টিনের ছাউনি ঘেরা একটি মাদরাসা। তার পাশেই সিমেন্টের খুঁটি আর টিনের চালে অল্প পরিসরে দাঁড়িয়ে ছিল একটি ছোট মসজিদ নাম তার জামিয়া ইসলামিয়া জামে মসজিদ। মসজিদের মুসল্লিদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল পাকা মসজিদে নামাজ পরবে। কিন্তু পাকা মসজিদ বানাতে লাগে টাকা। সেই টাকা কই। মুসল্লিদের পাকা মসজিদ নির্মাণে এগিয়ে এলেন এই গ্রামের লন্ডন প্রবাসী মেয়ে ফরিদা ইয়াসমিন জেসি ও তার প্রতিষ্ঠিত সংগঠন আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন।

নির্মাণকাজ শেষে শুক্রবার মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মসজিদ নির্মাণে সমন্বয়ক ও আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আল মাসুদ রানা জানান, তিন তলা ফাউন্ডেশনের এক হাজার ৮০০ বর্গফুট মসজিদটি নির্মাণে প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়েছে যার বেশির ভাগ টাকার জোগান দিয়েছে আর্ন অ্যান্ড লিভের কর্ণধার ফরিদা ইয়াসমিন জেসি ও তার প্রতিষ্ঠান আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন। মাসুদ রানা আরো জানান, শুধু এই গ্রাম নয়, সারা দেশেই ঘর নির্মাণ, অসহায়দের গরু ও ছাগল, টিউবওয়েল বিতরণসহ সামাজিক কাজ করে থাকেন ফরিদা ইয়াসমিন জেসি। মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান উদ্বোধন শেষে যখন দোয়া করছিলেন মুসল্লিরা তখন চোখের পানিতে দোয়া ও কৃতজ্ঞতা জানালো আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন ও তার কর্ণধার ফরিদা ইয়াসমিন জেসিকে।