ক্রীড়া প্রতিবেদক
১৯৭৮ সাল থেকে বাংলাদেশের ছেলেদের জাতীয় হকি দল আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করলেও মেয়েদের সূচনা হলো কয়েক বছর আগে। তবে এশিয়ান গেমস কোয়ালিফাইংয়ে এই প্রথম। ইন্দোনেশিয়ার জাকার্তায় চায়নিজ তাইপের বিপে ৫-৫ গোলে ড্র করে আন্তর্জাতিক হকিতে নিজেদের শুরুটা স্মরণীয়ই করে রাখলেন বাংলাদেশের মেয়েরা।
বিশ্ব হকির র্যাংকিংয়ে চায়নিজ তাইপে ৫৫তম স্থানে। অন্য দিকে গতকালই বাংলাদেশের প্রথম। তবু জাকার্তার জিবিকে হকি মাঠে বাংলাদেশের মেয়েরা যেভাবে খেলেছেন, তাতে মনে হয়নি চায়নিজ তাইপে শক্তিমত্তায় খুব একটা এগিয়ে। প্রথম কোয়ার্টারেই অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নেয় বাংলাদেশের আইরিন আক্তার। ১ মিনিট পরই পাল্টা আক্রমণে সমতা। দশম মিনিটে আরেকটি পিসি থেকে বাংলাদেশকে দ্বিতীয় গোল করেন অধিনায়ক অর্পিতা পাল (২-১)।
দ্বিতীয় কোয়ার্টারের ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে অর্পিতা পাল গোল করে বাংলাদেশকে নিয়ে যান ৩-১-এ। ২৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমান পেই শান। ২৯ মিনিটে ফের সমতায় ফেরে তাইপে (৩-৩)।
৩৪ মিনিটে হুয়াং টিং পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নেন তাইপেকে (৩-৪)। ৩৬ মিনিটে পঞ্চম গোল হজম করে অর্পিতারা (৩-৫)। ৪০ মিনিটে কণা আক্তারের ফিল্ড গোলে নতুন আশা দেখে বাংলাদেশ (৪-৫)। ৪৪ মিনিটে ফের অর্পিতা পেনাল্টি কর্নার থেকে সমতা (৫-৫)। পরে আর গোল না হলে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে উভয়দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপ হংকং ও উজবেকিস্তান। আজ উজবেকিস্তান ও ২৬ এপ্রিল হংকং দলের বিপে খেলবে বাংলাদেশ। আট দলের টুর্নামেন্টে শীর্ষ চার দল সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।



