এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন

মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ২টার ফাইটে তিনি হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

জানা যায়, মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’ এ আজ আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ : অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখবেন গোলাম পরওয়ার। সফর শেষে তিনি আগামী ২০ মে সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।