সংসদ প্রতিবেদক
ভিভিআইপি লাউঞ্চে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্চে প্রবেশ করেন এবং প্রথম সারিতে বসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিকেলে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে উনি আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্ব তিনি দেখছেন।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পাশে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদও ছিলেন।
ব্যারিস্টার জাইমা রহমান একটি ল্যাপটপও নিয়ে এসেছেন। তাকে সেই ল্যাপটপে কাজ করতে দেখা গেছে।
গত ১২ মার্চ এয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসে। সেদিনও মা জোবাইদা রহমানের সাথে জাইমা রহমান ভিভিআইপিতে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন।



