২০ আগস্টের মধ্যেই ঘাস লাগানো শেষ হবে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দফায় দফায় ঘাস লাগানো হয়েছিল জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সেই ঘাসে ঢুকে গেছে আগাছা। এতে করে সেই ঘাসে জোড়া তালি দিয়ে খেলা চালানো হয়েছে। এতে ইনজুরিতে পড়েছেন ফুটবলাররা। ফলে নতুন করে জাতীয় স্টেডিয়াম প্রস্তুত হওয়ার পরও এই মাঠে লিগের খেলা শুরু করা যায়নি। কারণ মাঠে সেই অপ্রয়োজনীয় ক্ষতিকর ঘাস। বাংলাদেশ ফুটবল লিগের খেলাও এই মাঠে শুরু করা যাচ্ছে না মাঠ অনুপোযোগী থাকায়। তাই মাস খানেক আগে এই মাঠের মূল অংশের সব ঘাস তুলে ফেলা হয়। নতুন করে পানি নিষ্কাশনব্যবস্থা বসিয়ে এখন মাঠ সমান করার কাজ চলছে। এরপর ঘাস লাগানো হবে। মাঠের কাজ পাওয়া প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন জানান, ‘আমরা ২০ আগস্টের মধ্যেই মাঠে ঘাস লাগিয়ে তা বাফুফেকে বুঝে দেবো।’