হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান)-এর অডিট কমিটির সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান। সভায় পরিচালক মো: সাঈদ আহমেদ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক মোহাম্মদ সাবরি বিন জাহিয়াসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো: মাহমুদুর রহমান ও হেড অব আইসিসি বৃতিসুন্দর দেবনাথ অংশগ্রহণ করেন। সভায় শাখাসমূহের অডিট রিপোর্ট পর্যালোচনান্তে বিভিন্ন সিদ্ধান্ত প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।



