মেয়ের চিকিৎসার জন্য এক বাবার আকুতি

Printed Edition
মেয়ের চিকিৎসার জন্য এক বাবার আকুতি
মেয়ের চিকিৎসার জন্য এক বাবার আকুতি

নিজস্ব প্রতিবেদক

দুরারোগ্য অস্টিওপেরেসিস রোগে আক্রান্ত মেয়েকে বাঁচাতে আর্থিক সাহায্য কামনা করেছেন এক বৃদ্ধ বাবা। এর আগে একই রোগে আক্রান্ত হয়ে তার ছেলের মৃত্যু হয়েছে। বর্তমানে ২৪ বছর বয়সী মেয়ে বুশরা খুবই অসুস্থ হয়ে চিকিৎসাধীন। তার মুখের উপরের অংশের দাঁত, মাড়ির চাপায় পচন ধরেছে। আক্রান্ত হয়েছে চোখও। চিকিৎসকরা বলছেন জরুরি অপারেশন না করলে তাকেও বাঁচানো যাবে না। তাই বাধ্য হয়ে সমাজের বিত্তশালীদের দ্বারস্থ হয়েছেন সাবেক সরকারি কর্মকর্তা মো: আ: মতিন।

তিনি বলেন. তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নের সলিমাবাদ গ্রামের। এর আগে তার পাঁচ বছর বয়সী ছেলে রানার একই রোগ দেখা দেয়। তার চিকিৎসা করাতে অনেকটা নিঃস্ব হয়ে যান। তারপরও রানাকে তিনি বাঁচাতে পারেননি। বর্তমানে তার ২৪ বছর বয়সী মেয়ে বুশরা একই রোগে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থতায় রয়েছে। বর্তমানে সে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলছেন, দ্রুত অপারেশন করাতে না পারলে বড় ধরনের বিপদ ঘটতে পারে। কিন্তু অপারেশনে ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ হবে। যা ব্যয় করার সাধ্য আব্দুল মতিনের নেই। তাই মেয়ের সুস্থতার জন্য দেশের হৃদয়দবান ব্যক্তিদের সহায়তা চেয়েছেন তিনি।

সাহায্য পাঠাবার ঠিকানা মো: আ: মতিন সঞ্চয়ী হিসাব নম্বর ০১০০০৯১১৮৯৪১৫, জনতা ব্যাংক আব্দুল্লাহপুর শাখা টঙ্গীবাড়ি মুন্সীগঞ্জ। মোবাইল : ০১৭৮৩২৩৭১৯৫ (বিকাশ), ০১৭৪৬৬২১৮৬৭ (নগদ)।