নটর ডেম বিশ^বিদ্যালয়ে সিএসই ফেস্ট শুরু

Printed Edition

প্রযুক্তি, সৃজনশীলতা ও একাডেমিক উৎকর্ষকে সামনে রেখে নটর ডেম বিশ^বিদ্যালয় বাংলাদেশে শুরু হয়েছে বহুল প্রতীতি ‘এনডিইউবি সিএসই ফেস্ট ২০২৬’। তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিার্থী, শিক ও প্রযুক্তিপ্রেমীরা। বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। র‌্যালি শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, প্রোভিসি ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি এবং রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেইনটেন্যান্স ডিরেক্টর ফাদার এডমন্ড ক্রুজ, সিএসসি, ডিন ড. অলক কুমার চক্রবর্তী, ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি, ডেপুটি এক্সাম কন্ট্রোলার ফাদার বাধন হিলারিয়াস রোজারিও, সিএসসি এবং সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম সাইফুল ইসলাম। আয়োজকদের তথ্যমতে, শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত হবে স্টেম অলিম্পিয়াড। শনিবার (১৬ মে) ৮৬টি বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি)। একই দিনে অনুষ্ঠিত হবে ‘বিয়ন্ড কোড : এথিক্স, লজিক অ্যান্ড কম্পিটিটিভ প্রোগ্রামিং’ শীর্ষক একটি সেমিনার। শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ আয়োজন। বিজ্ঞপ্তি।