রয়টার্স
উত্তর কোরিয়ার পারমাণবিক সমতা ‘অকল্পনীয় হারে’ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। এই ল্য বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার পারমাণবিক বোমার জ্বালানি উৎপাদনের জন্য একটি নতুন সর্বাধুনিক স্থাপনা উন্মোচন করেছে পিয়ংইয়ং।
দণি কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, নতুন এই স্থাপনাটি সম্ভবত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ উল্লেখ করেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেণ করতে তারা যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। তবে কৌশলগত নিরাপত্তার কারণে তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ দাবি করেছে, নতুন এই স্থাপনায় আগের চেয়ে আরো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে কেন্দ্রটির সুনির্দিষ্ট অবস্থান কিংবা কবে থেকে এর কার্যক্রম শুরু হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি বিশাল হলঘর দেখা গেছে, যেখানে সারিবদ্ধভাবে সেন্ট্রিফিউজ স্থাপন করা রয়েছে। এই যন্ত্রগুলো মূলত ইউরেনিয়ামকে উচ্চমাত্রায় সমৃদ্ধ করতে ব্যবহৃত হয়, যা পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান উপাদান। বিশ্লেষকদের মতে, এই ঘোষণা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে আরো এগিয়ে নেয়ার স্পষ্ট ইঙ্গিত এবং এটি অঞ্চলজুড়ে নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করতে পারে।



