ক্রীড়া প্রতিবেদক
এক দশক পর ১১তম আসরে আগামী ১১ ফেব্রুয়ারি আবারো হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম। প্রথম আসরের পর থেকে এত বছর ড্রাফট পদ্ধতি চালু ছিল। খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়ায় এই বড় পরিবর্তন লিগকে আরো প্রতিযোগিতামূলক ও আর্থিকভাবে আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



