নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপালী ব্যাংক পিএলসির বরপা শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের সাউদ টাওয়ারের দ্বিতীয় তলায় আধুনিক ও গ্রাহকবান্ধব পরিবেশে শাখাটির কার্যক্রম শুরু হয়। নতুন ঠিকানায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মনজুর করিম । এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো: সাখাওয়াত হোসেন । এছাড়াও ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো: আনিছুর রহমান, মো: শাফি উদ্দিন, মো: আবু তাহের প্রধান, মোহাম্মদ মনসুর আলম ও শাহরিন বজল, শাখা ব্যবস্থাপক নজরুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।
নারায়ণগঞ্জে রূপালী ব্যাংকের বরপা শাখা নতুন ঠিকানায় স্থানান্তর
Printed Edition



