ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের তথ্যে গরমিল, যৌথ তদন্তে মার্কিন ওয়াচডগ

Printed Edition

সিএনএন

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসনের দাবি ও আপত্তিকে নাকচ করে দিয়ে যৌথ তদারকি ও চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিনটি ওয়াচডগ সংস্থা। পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দফতর) এবং ইউএসএআইডির ইন্সপেক্টর জেনারেলরা (আইজি) বুধবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তদন্ত শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

মার্কিন আইন অনুযায়ী, দেশের বাইরে যেকোনো সামরিক অভিযান বা যুদ্ধ ৬০ দিনের বেশি স্থায়ী হলে তার ওপর তদন্ত ও তদারকি করা বাধ্যতামূলক। ওয়াচডগ সংস্থাগুলোর এই পদপেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। কারণ, এই পদেেপর মধ্য দিয়ে আইনিভাবেই প্রমাণিত হলো যে- গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যে ৬০ দিনের সময়সীমা পার করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’ বা যুদ্ধ মতা আইন অনুযায়ী, কংগ্রেসের আগাম অনুমোদন ছাড়া দেশের প্রেসিডেন্ট মার্কিন সেনাদের ৬০ দিনের বেশি সক্রিয় যুদ্ধেেত্র বা বৈরী পরিস্থিতিতে মোতায়েন রাখতে পারেন না। ইরানবিরোধী এই সামরিক অভিযান, যার অফিসিয়াল কোডনেম ‘অপারেশন এপিক ফিউরি’, সেটির জন্য ট্রাম্প প্রশাসন কখনোই কংগ্রেসের কাছে আনুষ্ঠানিক কোনো অনুমোদন চায়নি। গত মাসে মার্কিন প্রতিরামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, এপ্রিল মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করায় যুদ্ধের ৬০ দিনের সময়সীমা (কক) আবার নতুন করে অর্থাৎ শূন্য থেকে শুরু হয়েছে। তবে প্রতিরামন্ত্রীর এই ব্যাখ্যাকে আইনগতভাবে স্বীকৃতি দেয়নি ওয়াচডগ সংস্থাগুলো।