মিডল ইস্ট মনিটর
ইসরাইল এবং গাজা সংঘাত নিয়ে প্রকাশ্য রাজনৈতিক অবস্থানের কারণে স্ত্রীসহ তাকে খুনের হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রোলিং স্টোন সাময়িকীকে দেয়া এক সাাৎকারে মামদানি বলেন, প্রাণনাশের হুমকির মতো পরিস্থিতির জন্য আগাম প্রস্তুত হওয়া কঠিন। তবে সবার অধিকারের পে অবস্থান নিলে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়াটা স্বাভাবিক।
তিনি উল্লেখ করেন, নিউ ইয়র্ক রাজ্য আইনসভার সদস্য থাকাকালীন সময় থেকেই তিনি এমন বার্তা পেয়ে আসছেন। সে সময় ফিলিস্তিনি সাধারণ নাগরিকদের ওপর হামলার বিরোধিতা করার পাশাপাশি ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা দেয়ার কড়া সমালোচনা করেছিলেন তিনি। মামদানি জানান, সিটি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার আগেই এই হুমকি দেয়া শুরু হয় এবং পদ গ্রহণের পরও তা বহাল রয়েছে। একই সাথে ইসরাইল-গাজা ইস্যুতে নিজস্ব দৃষ্টিভঙ্গির কারণে তার স্ত্রীকেও সমালোচনা ও হুমকির সম্মুখীন হতে হয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের সাথে পৃথক একটি সাাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে পরোয়ানা জারি করেছে, তার প্রেেিত হেগের আদালতে তার বিচার হওয়া উচিত। তবে পরে বিষয়টি পরিষ্কার করে তিনি জানান, আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের মতো কোনো আইনি বা প্রশাসনিক এখতিয়ার নিউ ইয়র্ক সিটি কর্তৃপরে নেই। এ ধরনের পদােপ নেয়ার একক আইনি কর্তৃত্ব কেবল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের হাতেই রয়েছে।



