জামালপুর-৩ আসনে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী

Printed Edition
জামালপুর-৩ আসনে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী
জামালপুর-৩ আসনে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে প্রয়োজনীয় সংখ্যক (এক-অষ্টমাংশ) ভোট না পাওয়ায় জামানত হারাবেন সাতজন। এ আসনে ৯ জন নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ১৫৫টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোট তিন লাখ ২২ হাজার ৭০৯। নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, কোনো প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেখা যায়, সর্বনিম্ন ভোট পেয়ে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী দৌলতুজ্জামান আনসারী। তিনি হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন দুই হাজার ৫৪৬, গণ অধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৪১২ ভোট, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফিদেল নঈম মাথাল প্রতীকে পেয়েছেন ৬৪৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মির শামসুল আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮৪৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাদিকু রহমান সিদ্দিকী কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫২ ভোট, শিবলুল বারী রাজু সূর্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট, ফারজানা ফরিদ পুথি ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ২৮৪।

জামালপুর জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, বিধি মোতাবেক ভোট না পাওয়ায় সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।