তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
নওগাঁর রানীনগরে পথ রোধ করে মারধর করে তিনজন ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে দুইজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রানীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায়। এছাড়া একই রাতে উপজেলার আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় ছিনতাইকারীদের কবলে পরেন দুইজন ব্যবসায়ী। বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নানপুর গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সখিদার জানান, নওগাঁ সদর উপজেলার চকবুলাকী সোনারপাড়া গ্রামের শফির উদ্দীনের ছেলে রাফিকুল ইসলাম এবং রানীনগর সদর বাজারের আনিছার রহমানসহ (৫৫) আমরা একটি টমটমগাড়ি ভাড়া করে তিনজন ব্যবসায়ী সুপারী ক্রয় করার জন্য নাটোর যাচ্ছিলাম। ভোর সাড়ে ৪টা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রানীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় পৌঁছলে ৮/৯ জন মুখোশ পড়া ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্র নিয়ে পথ রোধ করে। রানীনগর (নওগাঁ) সংবাদদাতা।
বরিশালে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসংলগ্ন বান্দরোড এবং ত্রিশ গোডাউন রোড এলাকায় বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে গতকাল দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করায় স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন ২০০৯ এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় ও ফুটপাথ দখলমুক্ত করা হয়। এছাড়া একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এবং দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে মোট চারটি মামলা দায়ের ও সাত হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল ব্যুরো।
ধর্ষণকারীর বিচার দাবিতে মানববন্ধন
নাটোর সদর উপজেলার ছাতনি ইউনিয়নের মদনহাট এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণকারী শরিফুলের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। গতকাল নাটোর সদর থানার সামনে মদনহাট ও নাটোরের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে একটি মানববন্ধন করেন। নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান মানববন্ধনকারীদের সাথে একাত্বতা ঘোষণা করে বলেন, আমিও এ ধরনের অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। অপরদিকে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরীফুল হক, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, সদরের নির্বাহী অফিসার আজাহার আলীসহ সরকারি ও রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ নাটোর আধুনিক সদর হাসপাতালে যান। নাটোর প্রতিনিধি।
ভূমিসংক্রান্ত জটিলতা সমাধানের দাবি
কুমিল্লা বিমানবন্দরসংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর তারা কর্মসূচি প্রত্যাহার করে সড়কের পাশে মানববন্ধন করেন। গতকাল স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিােভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহনচালকদের চরম দুর্ভোগে পড়তে হয়। বিােভকারীরা জানান, বিমানবন্দরসংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপরে বিরোধ চলছে। একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। সদর দণি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন করে। কেউ কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন, আমরা তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছি। মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দণি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, নিজ ঘরে পরবাসী সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ গ্রামের কয়েক হাজার মানুষ । কুমিল্লা প্রতিনিধি।
বুড়িচংয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী লিজা আক্তার এবং নেয়ামুল কবিরের স্ত্রী শেফালী বেগম। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মো: ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা।
চাঁদপুরে ইয়াছিন হত্যার বিচার দাবি
চাঁদপুরে জাম পাড়াকে কেন্দ্র করে কিশোর ইয়াছিন (১৪) হত্যার অভিযুক্তকারীদের বিচার দাবিতে বিােভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহত পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। গত বুধবার সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকা থেকে মরদেহ নিয়ে শহরের কালীবাড়ি পর্যন্ত একটি বিােভ মিছিল বের করা হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার সকালে শহরের যমুনা রোডে গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয় কিশোরদের মধ্যে। এর মধ্যে মেহেদী হাসান (১৪) নামে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে মুসা প্রধানিয়া (১৭) নামের অপর কিশোরের বাঁশের লাঠির আঘাতে মো: ইয়াছিন (১৪) নামে কিশোরের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মুসা প্রধানিয়া। নিহত ইয়াছিন ওই এলাকার মো: ইলিয়াছ মিয়ার ছেলে। অভিযুক্ত কিশোর মুসা একই এলাকার প্রধানিয়া বাড়ির সাদেক প্রধানিয়ার ছেলে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। মূলত জামপাড়াকে কেন্দ্র করে এই ঘটনা হয়। জড়িত সবাই কিশোর। চাঁদপুর প্রতিনিধি।
দুর্নীতিবাজ প্রকৌশলী আজিজ ফের ফেনী পৌরসভায় বদলি
ফেনী অফিস
পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিন মেয়াদের বেশির ভাগ সময়ই ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ছিলেন আজিজুল হক। সেই সময়ে মেয়র পরিবর্তনের সাথে বিভিন্ন পদে রদবদল হলেও বহাল তবিয়তে ছিলেন দুর্নীতির মাষ্টারমাইন্ড খ্যাত আজিজ।
চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পটপরিবর্তনের পর কিছুটা বিপাকে পড়েন। অন্যত্র বদলি করা হলেও পুরনো কায়দায় তা ঠেকিয়ে দেন। এক পর্যায়ে তাকে নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় স্ট্যান্ডরিলিজ করা হয়। সেখান থেকে বারবার চেষ্টা করেন ফেনী ফিরে আসতে। অবশেষে বুধবার ফেনী পৌরসভায় বদলির আদেশ দেয়া হয়। এ খবর জানাজানি হলে জনমনে অসন্তোষ বিরাজ করছে। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে বলেও জানায় পৌরসভার নির্ভরযোগ্য সূত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল আজিজকে নারায়ণগঞ্জের তারাব পৌরসভা থেকে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিনকে বদলি করা হয় তারাব। এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো: সগীর হোসেন স্বাক্ষরিত এ আদেশ দেয়া হয়। পৌরসভার সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, মো: আজিজুল হক দীর্ঘদিন ফেনী পৌরসভায় কর্মরত থাকায় বিভিন্ন সময়ে বিতর্কিত ও দুর্নীতির অভিযোগে বেশ সমালোচিত ছিলেন। তখনকার সময়ের মেয়র যথাক্রমে নিজাম হাজারী, হাজী আলাউদ্দিন ও নজরুল ইসলাম স্বপন মিয়াজীর আস্থাভাজন হওয়ায় দোর্দণ্ড প্রতাপে ছিলেন আওয়ামী লীগের পুরো সময়। দুদক ফেনী-নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানিয়েছে, প্রকৌশলী আজিজের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এ দিকে অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী আজিজুল হক জানান, আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি পলাতক নিজাম হাজারী তার আপন মামা নন। তার এক আত্মীয়ের বন্ধু হওয়ায় তাকে মামা পরিচয় দিতেন। এ ছাড়া তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ সঠিক নয়।



