যমুনা ব্যাংকের ২৫ বছরপূর্তি

Printed Edition

আস্থা, সেবা ও অগ্রগতি এই সেøাগানকে সামনে রেখে আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ২৫ বছর পূর্ণ করলো যমুনা ব্যাংক পিএলসি। গৌরবময় পথচলার ২৫ বছরপূর্তি উপলক্ষে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সব শাখা ও উপশাখায় অনাড়ম্বর আয়োজনে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।