সড়ক পথে সানমেরিনোতে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ফুটবল দল গতকাল সানমেরিনোতে পৌঁছিয়েছে। তবে সরাসরি বিমানে চড়ে নয়। ইতালির রোমে নেমে এরপর সড়ক পথে সানমেরিনোতে গেছে তারা। এর আগে বাংলাদেশ দল ঢাকা থেকে ইথিওপিয়া হয়ে ইতালির রোমে যায়। গতকাল সানমেরিনোতে বাংলাদেশ দলের সাথে যোগ দেস কানাডা প্রবাসী শমিত শোম। আজকের মধ্যে যোগ দেবেন হামজা চৌধুরী ও জায়ান আহমেদ। ৫ জুন ইউরোপিয়ান এই দেশের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।