আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সমাবর্তনের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মো: কাসেম (অব:) এবং ট্রাস্টি বোর্ডের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান। এ ছাড়া সভায় বিভিন্ন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাইনুল আহসান খান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, আর্টস ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ ইয়াসিন শরীফ এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ। আগামী ৩১ জানুয়ারি আইআইইউসির সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।



