৬ জনে নেমে এলো কোচের তালিকা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গতকাল ফর্টিস ডাউন টাউন রিসোর্টে জরুরি সভা করেছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। তবে চূড়ান্ত হয়নি জাতীয় দলের নতুন হেড কোচের নাম। সভা শেষে বাফুফে সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আওয়াল জানান, আমরা কোচদের সাথে আলোচনা অব্যাহত রাখছি। ১৫ মে আমরা কোচ চূড়ান্ত করে ওই দিনই অনলাইনে চুক্তির পর্ব শেষ হবে। ‘১১ জনের সাথে কথা চলছে’।

তবে ন্যাশনাল টিমস কমিটির অপর এক সদস্য জানান, কোচের এই সংক্ষিপ্ত তালিকা এখন ছয়-সাতজনে নেমে এসেছে। তাদের মধ্য থেকে কাকে কোচ করা যাবে এই বিষয়ে সব যাচাই-বাছাই করার জন্য বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুতে দায়িত্ব দেয়া হয়েছে। এই তালিকায় আছেন ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান। হাঙ্গেরি ও কাজাখস্তানের সাবেক কোচ বানার্ড স্টর্কও আছেন তালিকায়। ব্রাজিলকে রিও অলিম্পিকে চ্যাম্পিয়ন করানো রোজারিও মিকেল অবশ্য বাংলাদেশের কোচ হওয়ার দৌড় থেকে সরে গেছেন।