নেত্রকোনা প্রতিনিধি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ পেশার মর্যাদা অক্ষুণœ রাখতে লাভের আশা পরিহার করে আত্মসম্মানবোধ বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
গত বুধবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি উপজাতীয় কালচারাল একাডেমি মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ‘মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার করছেন, যা এ পেশার মর্যাদার পরিপন্থী। তিনি আরো বলেন, মফস্বলের অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও অনেকে ন্যায্য সম্মানী থেকেও বঞ্চিত হন। তাদের অবদানের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক হিসেবে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ ছাড়া উপস্থিত ছিলেনÑ পুলিশ সুপার তরিকুল ইসলাম, পিআইবির প্রশিক সাহানোয়ার সাঈদ ও শাহীন, বুম বাংলাদেশের ফ্যাক্টচেকার ও এআই বিশেষজ্ঞ আলী আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এবং বিরিশিরি কালচারাল অ্যাকাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম।



