বরিশাল আইনজীবী সমিতিতে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

Printed Edition

বরিশাল ব্যুরো

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীরা নিরঙ্কুশ জয়লাভ করেছেন। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম সাদিকুর রহমান লিংকন।

ঘোষিত ফলে সভাপতি পদে আবুল কালাম আজাদ সর্বোচ্চ ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন মাসুম পেয়েছেন ২৩৪ ভোট। সহসভাপতি পদে শেখ মেহেদী হাসান শাহীন ৪৪৭ ভোট এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোটে জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ফরিদ উদ্দিন। তিনি পেয়েছেন ১৪৫ ভোট। অর্থ-সম্পাদক পদে জাহিদুল ইসলাম পান্না ৪৭৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

যুগ্ম-সম্পাদক পদে তারেক আল ইমরান ৪৬১ ভোট এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আটজন।