নেপালে নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত

Printed Edition
পার্লামেন্টে প্রবেশ করছেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ : ইন্টারনেট
পার্লামেন্টে প্রবেশ করছেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ : ইন্টারনেট

এএফপি

নেপালে ২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী বিােভে সরকার পতন এবং পুরনো পার্লামেন্ট ভবন পুড়ে যাওয়ার পর প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার নতুন পার্লামেন্টের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত আইনপ্রণেতারা নতুন পার্লামেন্ট ভবনে মিলিত হন, যেখানে অনেক সদস্যই প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেন।

দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই অধিবেশনে উপস্থিত ছিলেন। শাহ তার দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টিকে নেতৃত্ব দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। দলটি ২৭৫টির মধ্যে ১৮২টি আসন পেয়েছে, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি। ৩৫ বছর বয়সী শাহ কালো পোশাক এবং তার স্বারধর্মী কালো সানগ্লাস পরে অধিবেশনে যোগ দেন। নির্বাচনে জয়ের পর থেকে শপথ গ্রহণ এবং একটি র‌্যাপ গান প্রকাশ ছাড়া তিনি প্রকাশ্যে তেমন কোনো বক্তব্য দেননি। দলের সভাপতি রবি লামিছানে সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমরা যে ভোট পেয়েছি, তা শুধু সমর্থনের নয়, পরিবর্তনের জন্য। আমরা সেই পরিবর্তনের পথ শুরু করেছি।’

তিনি বিরোধী দলকে সরকারের কার্যক্রম ২৪ ঘণ্টা পর্যবেণের আহ্বান জানান এবং তাদের অভিজ্ঞতা দিয়ে ভুলত্রুটি ধরিয়ে দেয়ার অনুরোধ করেন।

নতুন পার্লামেন্টে আগের তুলনায় তরুণদের উপস্থিতি উল্লেখযোগ্য। সরাসরি নির্বাচিত সদস্যদের প্রায় ৬০ শতাংশের বয়স ৪০ বছরের নিচে। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া বিােভ দ্রুতই দেশজুড়ে ছড়িয়ে পড়ে। দুর্নীতি ও অর্থনৈতিক সঙ্কট নিয়ে দীর্ঘদিনের ােভই এর মূল কারণ ছিল। দুই দিনের সহিংসতায় অন্তত ৭৬ জন নিহত হন। এই বিােভ-সহিংসতার ঘটনায় ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ কয়েকজন শীর্ষ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

একটি তদন্ত কমিশন ওলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক এবং কাঠমান্ডুর সাবেক প্রধান জেলা কর্মকর্তা ছবিলাল রিজালকে অবহেলার কারণে মৃত্যুর ঘটনায় দায়ী করে তদন্তের সুপারিশ করেছে। তবে সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনো তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।