এনডিটিভি
গত বছর দুই দেশের মধ্যে যুদ্ধ চলাকালে পাকিস্তানের ড্রোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছাকাছি চলে গিয়েছিল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুধু তাই নয়, ড্রোনটি দীর্ঘক্ষণ মোদির বাসভবনের ওপর ঘোরাঘুরি করছিল বলেও উল্লেখ করেছেন তিনি।
জানা যায়, সিন্ধু প্রদেশের মোরোতে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য দেয়ার সময় জারদারি এই দাবি করেন। তিনি বলেন, পাকিস্তান বিমান বাহিনীর ড্রোনগুলো ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা লাইন ভেদ করে সরাসরি দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সমাবেশে পাকিস্তানি প্রেসিডেন্ট আরো বলেন, যুদ্ধ চলাকালীন পাকিস্তানের বিমানবাহিনী ভারতের আটটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগাঁওয়ে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানে সামরিক হামলা চালায়।



