তারা গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের গান

Printed Edition
তারা গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের গান
তারা গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের গান

বিনোদন প্রতিবেদক

গাজী মাজহারুল আনোয়ার উপমহাদেশের প্রখ্যাত একজন গীতিকার। তিনি হাজার হাজার গান লিখেছেন। তার লেখা যেমন বহু দেশাত্মবোধক গান রয়েছে ঠিক তেমনি রয়েছে বহু জনপ্রিয় সিনেমার গান, আধুনিক গান। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তিন সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার ও অনুপমা মুক্তি। তিনজনেরই সৌভাগ্য হয়েছিল কিংবদন্তী এই গীতিকারের লেখা গান গাইবার। যেহেতু গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার, স্বাভাবিকভাবেই বাবার লেখা গান তার গাওয়া হয়েছে ছোটবেলা থেকেই। তার গানের জীবনই শুরু হয়েছে বাবার লেখা গান দিয়ে। গেয়েছেন সিনেমাতেও, গেয়েছেন আধুনিক গানও। রিজিয়া পারভীন গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত এবং সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘স্নেহ’ সিনেমাতে তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজেরে আড়ালে যতই রাখো, তোমায় আমি খুঁজে নেবো ও আমার ভালোবাসা গানটি গেয়েছেন। এছাড়াও আরো গান গেয়েছেন তিনি। অন্যদিকে কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমার বিখ্যাত গান ‘তুমি সুঁতোয় বেঁধেছ শাপলার ফুল, না কী তোমার মন’ গানটি গেয়েছেন অনুপমা মুক্তি। গানটিতে আরো কণ্ঠ দিয়েছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুবীরনন্দী। রিজিয়া পারভীন বলেন, ‘শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আমাদের বাংলাদেশের গর্ব। তার লেখা হাজার হাজার গান এই দেশের শিল্পীরা গেয়েছেন। আমার সৌভাগ্য হয়েছিল তার লেখা গান গাইবার। যদি তার লেখা গান গাওয়া না হতো তাহলে হয়তো সারাজীবন আমার আক্ষেপ থেকে যেত। কারণ এমন একজন বরেণ্য গীতিকারের লেখা গান যদি নিজের সঙ্গীত জীবনে গাওয়া না হয়ে থাকত তবে সেটা অনেক কষ্টের হতো। যদিও আজ গাজী ভাই আমাদের মাঝে নেই কিন্তু তিনি বেঁচে থাকবেন গানের মাঝেই যুগের পর যুগ।’ দিঠি আনোয়ার বলেন,‘ আব্বুর উল্কা সিনেমাতে আমি প্রথম প্লে-ব্যাক করি। গানটি ছিল-মায়ের কোলে জন্ম নিলাম, বাবার বুকে বড় হলাম।