এনডিটিভি
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ঘটা এই দুর্ঘটনায় অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। আগুনে আহত হয়েছে আরো অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা একটি জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করে সরিয়ে নেয়া হয়েছে এবং অন্য রোগীদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। মুজাফফরপুরের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে জানান, আমরা আইসিইউ থেকে ১৫-২০ জন রোগীকে উদ্ধার করেছি, যাদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান।



