মির্জাপুর উপজেলায় দিনে-রাতে সমান তালে চলছে লোডশেডিং। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাপসা গরমে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
সন্ধ্যা হলেই লোডশেডিং শুরু হয়, তখন মোমবাতি জ্বালিয়ে পড়ার টেবিলে বসতে হয় শিক্ষার্থীদের। স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের এমন দুর্বিষহ অবস্থায় পড়তে হয় প্রতিদিনই। বিশেষ করে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মির্জাপুর হাসপাতালের রোগীদের অবস্থা আরো ভয়াবহ।
মির্জাপুর বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ দিকে দ্রুত বিদ্যুৎসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মির্জাপুরবাসী। বিজ্ঞপ্তি।



