নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগের শহিদনগর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোহাম্মদ রাফি ওরফে রফি (২৬) নামের এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাফি। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু সজীব জানান, রাফি টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করেন। রাতের দিকে ওই এলাকার বখাটে ইমন, শাহাবুদ্দিন, রেজাউল, মিন্টু রাফির কাছে শাহিন নামের এক ব্যক্তির খোঁজ করে। তিনি শাহিনের খোঁজ না দিলে দুর্বৃত্তরা মারধর ও পরে যাওয়ার সময় তার ডান পাঁজরে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। রাফির বাসা লালবাগ শহীদ নগর এলাকায়। তার বাবার নাম তাজউদ্দিন।



