খালিয়াজুড়িতে শিক্ষার্থীকে শাসনের ঘটনায় শিক্ষক গ্রেফতার

Printed Edition

খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শাসনের ঘটনায় সহকারী শিক্ষক কাউসার আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত ১১ মে বিদ্যালয়ে সহপাঠীদের দুষ্টামির এক পর্যায়ে শিক্ষার্থী সিফাত হাতে ব্যথা পেয়ে শিক্ষক কাউসার আহমেদের কাছে অভিযোগ করে। পরে শিক্ষক মুগ্ধ নামে অপর শিক্ষার্থীকে শাসন করতে গিয়ে হাতে থাকা ছোট পানির বোতল দিয়ে আঘাত করতে চান। এ সময় ভুলবশত মুগ্ধের মাথার পাশে আঘাত লাগে বলে অভিযোগ ওঠে। ঘটনার দিন মুগ্ধ প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নেয় এবং পরীক্ষা শেষে বাড়ি চলে যায়। পরদিন অসুস্থ বোধ করলে তাকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিক্ষার্থীর মামা বাদি হয়ে খালিয়াজুড়ি থানায় মামলা দায়ের করেন।