জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ যাত্রা

Printed Edition
জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ যাত্রা
জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ যাত্রা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জীবিকার তাগিদে প্রতিদিন ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাচ্ছেন শত শত শ্রমজীবী মানুষ। ভোর হলেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নির্মাণশ্রমিক ও দিনমজুররা ইঞ্জিনচালিত ট্রলি ও অন্যান্য অনিরাপদ যানবাহনে গাদাগাদি করে কিংবা ঝুলে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। অধিকাংশ শ্রমিকই দরিদ্র পরিবারের সদস্য। দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা মজুরির আশায় তারা কয়েক কিলোমিটার দূরের কর্মস্থলে এভাবেই যাতায়াত করতে বাধ্য হন। স্থানীয়দের অনেকের আশঙ্কা, এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াতের কারণে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তারা শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিকল্প পরিবহন ব্যবস্থা চালু, নিয়মিত নজরদারি ও সচেতনতা বৃদ্ধির দাবি জানান। স্থানীয় জনপ্রতিনিধিরাও মনে করেন, শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত না হলে এ ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধ করা কঠিন। ময়মনসিংহ অফিস ও নান্দাইল সংবাদদাতা।