সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

Printed Edition

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগে ফল সেমিস্টার-২০২৬ এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রকৌশলী অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে আরসিই ৩৬ ব্যাচের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়ম-কানুন ও সুযোগ-সুবিধার সম্পর্কে অবহিত করা হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন। তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই আর সাফল্যের জন্য অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শৃঙ্খলা ও নৈতিকতার সাথে একাডেমিক উৎকর্য অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পরবর্তীতে একাডেমিক কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার সাজিদ হাসান শিক্ষার্থীদের একাডেমিক বিধিবিধান, পরীক্ষাপদ্ধতি, কোর্স কাঠামো এবং বিদ্যমান সহায়ক সেবাগুলো সম্পর্কে অবহিত করেন। বিজ্ঞপ্তি।