সকালে নাশতা না খেলে ডায়াবেটিসের শঙ্কা বাড়ে

Printed Edition

সকালে নাশতা খাবার ব্যাপারে এখন অনেকেরই অনীহা দেখা যায়। খেলেও দেরি করে খাওয়া হয়। সকালের নাশতা না খেলে বা নাশতা খেতে অবহেলা করলে ডায়াবেটিস হতে পারে বলে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে। এতে শুধু বড়রাই নয়, শিশুরাও ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে।

সকালে নাশতা না করা বা দেরিতে নাশতা করা শিশুরা প্রাপ্ত বয়সে এসে টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার এবং মুটিয়ে যাওয়ার আশঙ্কা ৫৭ শতাংশ বেড়ে যায় বলে সমীক্ষায় উঠে এসেছে। এ ছাড়া, তারা অন্যান্য আরো শারীরিক সমস্যায় পড়বে। শিশুরা সকালে নাশতা না করলে তাদের লেখাপড়ায় মন বসবে না, ক্লাসেও তারা মনোযোগী হতে পারবে না। এ বিষয়ে যুক্তরাজ্যের ৯ থেকে ১০ বছর বয়সী চার হাজার শিশুর ওপর সমীক্ষাটি চালানো হয়। এতে দেখা যায়, যেসব শিশু নিয়মিত নাশতা খায় না, নির্দিষ্ট সময় পর তাদের দেহে ইনস্যুলিনের পরিমাণ ২৬ শতাংশ বেড়ে যায়। আর যেসব শিশু সকালে নিয়মিত নাশতা করে তাদের তুলনায় যারা করে না তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকাংশে কমে যায়। ফলে এসব শিশু নানা ধরনের রোগ-বালাইয়ে ভুগতে থাকে।

আমেরিকান একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সমীক্ষা অনুযায়ী, দিনের মধ্যে খাওয়ার সময়টি যারা মাত্র ১০ ঘণ্টা বা তার কম সময়ে বেঁধে ফেলেছেন (সকাল ৮ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাওয়া-সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খাওয়া) এবং বাকি সময়ে কোনো খাবার খান না, তাদের রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এতে তাদের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। ইন্টারনেট।