রহস্য গল্প নিয়ে ‘মৌমিতা’-র লেখা ‘অপার্থিব’ বইটি এবারের অমর একুশে বইমেলায় ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’ হতে প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ‘শব্দ চাষ প্রকাশ’ (স্টল নং- ৬১৪)-তে। মৌমিতা বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী। তার জন্মস্থান নীলফামারী জেলার চড়চড়াবাড়ি গ্রামে।
একুশে বইমেলায় প্রকাশিত মৌমিতার লেখা এটি ৬ষ্ঠ বই। ইতঃপূর্বে বইমেলায় প্রকাশিত মৌমিতার অন্যান্য বইগুলো হলো : হরেক রকম ছড়া, বাংলা মায়ের রূপ, ভাবনাগুলো ছন্দের তালে, সোনার চুড়ি ও ছায়াঘর। বিজ্ঞপ্তি।


