বাকলিয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে ‘কাচ্চি ডাইন’-এর রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের ঘরবসতি!

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে, তেলাপোকা ও ইঁদুরের উৎপাত চট্টগ্রামের অভিজাত রেস্টুরেন্ট ‘কাচ্চি ডাইন’ এর চকবাজার শাখায়। রসিদ সংরণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকাসহ নানা অনিয়মও রয়েছে প্রতিষ্ঠানটিতে। এরই প্রেক্ষিতে গতকাল ‘কাচ্চি ডাইনে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ক্রয় রসিদ সংরণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ নামের খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়ম ধরা পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, জনস্বাস্থ্যের সাথে কোনো ধরনের আপস করা হবে না। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরণ নিশ্চিত করতে আমরা অভিযান করছি। অভিযানে কাচ্চি ডাইন নামের রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম দেখতে পাই। এসব অনিয়ম ও অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিকপকে তিন লাখ টাকা জরিমানা করে তা তাৎণিকভাবে আদায় করা হয়।’

বাকলিয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

এদিকে নগরীর বাকলিয়া থানা এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদফতরের সমন্বয়ে চট্টগ্রামস্থ র‌্যাব-৭ এর বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছে।

সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ ভেজাল খাদ্য দ্রব্য এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাস্থ্যকর খাবার জনসাধারণের মধ্যে পরিবেশনের জন্য গতকাল নগরীর বাকলিয়া থানা এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদফতরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে অস্ব^াস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাইসহ নানা খাদ্য দ্রব্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানো এবং বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই তা সাধারণ জনগণের নিকট বিক্রির মাধ্যমে প্রতারণা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দেলোয়ার ফুড প্রোডাক্টসহ চারটি আলাদা প্রতিষ্ঠানকে তিন লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। সেই ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।