পূবালী ব্যাংক পিএলসি এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠান স্কয়ার হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো: এসাম ইবনে ইউসুফ সিদ্দিক ও পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাখালী করপোরেট শাখা প্রধান ও মহাব্যবস্থাপক মো: শাহিন শাহরিয়া, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, স্কয়ার হাসপাতাল লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (একাউন্টস অ্যান্ড ফিন্যান্স) সুলতান মিনহাজ উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা: ফয়সাল জামান, পরিচালক (মেডিক্যাল সার্ভিস) প্রফেসর ডা: ওয়াহিউদ্দিন মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন
Printed Edition



